মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

উখিয়ায় মহোৎসব পরবর্তী পুনর্মিলনী ও নামসংকীর্তন অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মহোৎসব-পরবর্তী পুনর্মিলনী, শ্রীমদ্ভাগবত পাঠ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) রাত ৮টায় স্থানীয় শ্রীশ্রী রাধা-কৃষ্ণ মন্দির ও শ্রী গুরু অর্ধেন্দু ধাম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

 

আয়োজকেরা জানান, গত ১ থেকে ৩ এপ্রিল অনুষ্ঠিত মহোৎসবের ধারাবাহিকতায় এই পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে ধর্মীয় পাঠ, আর্থিক হিসাব উপস্থাপন এবং ভক্তিমূলক নামসংকীর্তনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একত্রিত হন।

 

অনুষ্ঠানে উখিয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ, মন্দির পরিচালনা পর্ষদ এবং ধাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, কর্মকর্তা, সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উখিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরাও এতে অংশ নেন।

 

আয়োজনে সার্বিক সহযোগিতা করে মহোৎসব কমিটি ও মন্দির পরিচালনা কমিটি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews