শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬ তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানমালা ০১ মে শুক্রবার শেষ হয়েছে। গত ২৪ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিনই ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও কীর্তন।

 

গতকাল ০১ মে শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকেই শ্রীধাম শ্রীঅঙ্গন এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের আগমনে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। সত্য সনাতন টিভি

 

শুধু ফরিদপুর শহর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য ভক্ত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাত গভীর হওয়া সত্ত্বেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত প্রায় ০২টা ২০ মিনিটেও অনেক ভক্তকে প্রসাদ গ্রহণ ও কীর্তন উপভোগ করতে দেখা যায়।

 

উৎসবকে ঘিরে পার্শ্ববর্তী মহিম স্কুল মাঠে বসেছে মেলা। সেখানে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, এ বছর মেলায় বেচাকেনা বেশ ভালো হয়েছে।

 

অনুষ্ঠানের শেষ দিন আজ শনিবার প্রভু জগদ্বন্ধুসুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, উৎসবের পূর্ণাহুতি ও ফুলদোল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৭টায় একটি র‍্যালি বের করা হয়, যা শহর প্রদক্ষিণ শেষে আবার সূচনা স্থানে ফিরে আসবে। এই নগর কৃর্তন ও র‍্যালিতে কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করে। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরই এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে এবং এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশগ্রহণ করেন। ভক্তবৃন্দরা জানায় প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews