বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

চকরিয়ায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেওলায় গুরুধন সাধুর সেবাশ্রমে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল সম্পন্ন হয়।

 

চকরিয়া পূর্ব ভেওলা মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পুরোহিত্য করেন বাঁশখালীর চাঁদপুর পুকুরিয়া চা বাগানে অবস্থিত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ। সত্য সনাতন টিভি

 

ধর্মসভায় বিভিন্ন স্থান থেকে আগত সাধু-সন্ন্যাসীরা উপস্থিত থেকে ধর্মীয় আলোচনা ও কীর্তনে অংশ নেন। পুরো আয়োজনে ভক্তিমূলক পরিবেশে নামসংকীর্তন ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্মৃতি গভীরভাবে স্মরণ করা হয়।

 

আয়োজকরা সত্য সনাতন টিভিকে জানান, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় সেবাশ্রম প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews