1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু পরলোক গমন করেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা রঘু রাই ময়মনসিংহে হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বিয়ের প্রস্তাব ঘিরে অভিমান, আর এই অভিমানে আত্মহত্যা করলো শিক্ষার্থী লিপি ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে দক্ষিণ সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া গীতা ও স্ট্যান্ড বিতরণ সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ

সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদন : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চেরাগীপাহাড় মোড়ে কক্সবাজারের খুরুশকুলে সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ এপ্রিল সম্মিলিত নাগরিক যুব কমিটি’র আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সত্য সনাতন টিভি

 

সমাবেশে সভাপতিত্ব করেন মিলন শর্মা এবং সঞ্চালনা করেন শ্রীনন্দ দাশ। এতে অশোক চক্রবর্তী, মিঠুল চৌধুরী, পিংকু ভট্টাচার্য ও দীপা মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন কুশল বরণ চক্রবর্তী, লায়ন আশিষ দাশ, পলাশ সেন, প্রকৌশলী রুবেল দাশ, নিশান সরকার, দীপা মজুমদার, অজয় দাশ, পিংকু দাশ, সীমান্ত মল্লিক ঋজু, শ্রুতি দে ও অনিক দাশসহ অন্যরা। বক্তারা বলেন, নয়ন দাস হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

 

এ ছাড়া নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতকরণ এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। সমাবেশের শেষে সভাপতি মিলন শর্মা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট