শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর সিলেটের বামজঙ্ঘা মহাপীঠ, ৫১ শক্তিপীঠের এক পবিত্র অধ্যায় হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি জুতো পায়ে রথে উঠে রিলস তৈরি, মন্দির পরিষ্কারের জবাব বন্দিতে জামিন পেল মুসলিম যুবক হোস্টেলের কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন

একই পরিবার থেকে তিনজন সংসদে,সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায়

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হতে যাচ্ছে।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সত্য সনাতন টিভি

 

এর আগে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী। বর্তমানে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, নিপুণ রায়ের শ্বশুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।

 

নতুন তালিকায় আরও যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। পাশাপাশি আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন, শাকিলা ফারজানা ও বিথীকা বিনতে হুসাইন। সত্য সনাতন টিভি

 

দলের এই মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্যের সংসদে উপস্থিতি নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews