1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দীপু চন্দ্র দাস হত্যা মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে সনাতনী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টারে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

পোস্টারে দাবি করা হয়, মামলার আসামি নিজ জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও তাকে জামিন দেওয়া হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করা এবং জামিন বাতিলের দাবি জানিয়েছেন।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এটি শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে একত্র হব।”

 

এর আগে গত ০৬ এপ্রিল দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের অন্যতম আসামী মো. মাসুম উচ্চ আদালত থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পাই। হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পরে ১৩ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিননামা গ্রহণ করে তার মুক্তির নির্দেশ দেয়। মামলার নথি অনুযায়ী মাসুম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তার বিরুদ্ধে লাশ গুমের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট