মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬ তম জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব

 

অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

 

প্রভু জগবন্ধু সুন্দরের ‌ ১৫৬ তম জন্মতিথি উপলক্ষে ‌ফরিদপুরে ৯ দিনব্যাপী শ্রীশ্রী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় উৎসব আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে। মহানাম সম্প্রদায়ের উদ্যোগে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গণ মহানাম যজ্ঞক্ষেত্রে এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।

২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে এ আয়োজন।

 

২৪ এপ্রিল (শুক্রবার): বিকেল ৫টায় শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের সূচনা করবেন মহানাম সম্প্রদায়ের বাংলাদেশ সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী এবং রাত ৮টায় শুভ অধিবাস ও কীর্তন।

 

২৫ এপ্রিল (শনিবার): অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৮টায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের শুভ অভিষেক এবং ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গণে উদয়াস্ত মহানাম মহাকীর্তনের আয়োজন করা হয়েছে।

 

২৬ ও ২৭ এপ্রিল (রবি ও সোমবার): ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।

 

২৮, ২৯ ও ৩০ এপ্রিল (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার): চব্বিশপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম মহাকীর্তন অনুষ্ঠিত হবে। এবং

২৯ ও ৩০ এপ্রিল প্রতিদিন বিকেল ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

১ মে (শুক্রবার): শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাস্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।

উৎসবের শেষ দিন ২ মে (শনিবার): সপার্ষদ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, জলকেলি, উৎসবের পূর্ণাহুতি ও শ্রীশ্রী প্রভু বন্ধুসুন্দরের ফুলদোল অনুষ্ঠিত হবে।

 

আয়োজকরা জানান, শ্রীঅঙ্গণে নতুন ভক্তাবাস নির্মাণের কাজ চলমান রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পিতা-মাতা, ব্যক্তি বা সংগঠনের নামে স্মৃতিফলক ও কক্ষ দানের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী ফরিদপুরবাসীসহ সকল ভক্তদের এ ৯ দিনব্যাপী আনন্দযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews