শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের খুরুশকুল পূর্ব হিন্দু পাড়ায় সর্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে চার দিনব্যাপী ষোড়শপ্রহরব্যাপী ভূবনমঙ্গল হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় ভক্তদের মিলনমেলায়।

 

আয়োজকেরা জানান, খুরুশকুল সর্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ২৫তম এ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল অধিবাস কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, গীতা পাঠ প্রতিযোগিতা এবং টানা ষোড়শপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ রুদ্র। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নিমাই রুদ্র এবং অর্থ সম্পাদক ছিলেন অমিত দত্ত নিতাই। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব কমিটির সদস্যরা। সত্য সনাতন টিভি

 

মহাযজ্ঞ উপলক্ষে খুরুশকুলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে সমবেত হন। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নামসংকীর্তনে অংশ নিয়ে তারা ভক্তিমূলক পরিবেশে সময় অতিবাহিত করেন।

 

আয়োজকেরা জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews