1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শ্রী নয়ন সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক লীলা কীর্তন। এ উপলক্ষে এলাকার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানে ভক্তরা ভগবানের লীলাকথা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন বক্ত প্রবর শ্রী সৌরভ সাহা মহোদয়।  মায়েদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে চারপাশ হয়ে ওঠে আরও পবিত্র ও আনন্দঘন। কীর্তনের সুরে সুরে ভক্তদের মাঝে সৃষ্টি হয় এক অপার্থিব আবহ, যা সকলকে ভক্তি ও আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করে।

আয়োজকরা জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এ ধরনের আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্য ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং নতুন বছরের আগমনী বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা পুরাতন বছরের বিদায় ও নতুন বছরের আগমনের বার্তা বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট