বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ পিতৃপক্ষে কেন পূর্বপুরুষদের স্মরণে শ্রদ্ধা-তর্পণ করা হয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে শুক্র, শনি সহ ছুটি থাকছে ৫ দিন খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা

রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অবস্থিত শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ও শিব মন্দিরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করা হয়।

শনিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্য সচিব অরূপ চৌধুরী মন্দির কর্তৃপক্ষের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। সত্য সনাতন টিভি

 

 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মন্দিরে দানবাক্সের টাকা, অলংকার ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই হুমাম কাদের চৌধুরী এমপির পক্ষ থেকে বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মন্দিরের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় দ্রুত সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হলো। সত্য সনাতন টিভি

 

 

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, তদন্ত কর্মকর্তা মো. নুরুল আবছার, এসআই নুরুল মোস্তফা, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব লিটন দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশ, ওম প্রকাশ দে, রনি দাশ, সাজু দাশ, বাবলু দে, শিক্ষক চন্দন দত্ত, জয় চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews