মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতাযজ্ঞ ও লীলা সংকীর্তনের আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতাযজ্ঞ ও লীলা সংকীর্তন মহোৎসব। ইতোমধ্যে আয়োজক কমিটি এ মহোৎসবের নির্ধারিত তারিখ ঘোষণা করেছে।

 

ঘোষণা অনুযায়ী, ১৪৩৩ বঙ্গাব্দের ১৩, ১৪ ও ১৫ কার্তিক (ইংরেজি ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬) বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

মহোৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে জেলার জগন্নাথপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউ’র আখড়া প্রাঙ্গণ। তিন দিনের আয়োজনে গীতাযজ্ঞ, লীলা সংকীর্তন, ভক্তিমূলক সংগীত এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা আত্মিক প্রশান্তি ও ভক্তিরস আস্বাদনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় চেতনা জাগ্রত করা, সনাতন সংস্কৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এই মহোৎসবের মূল লক্ষ্য।

 

মহোৎসবে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি, আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews