মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

কমলগঞ্জ বিষ্ণুপুরে চড়ক পূজা ও বৈশাখী মেলা ঘিরে প্রস্তুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে আবারও আয়োজন করা হচ্ছে প্রাচীন চড়ক পূজা ও বৈশাখী মেলা। রহিমপুর ইউনিয়নের ছয়চিরি দিঘীর পাড়ে আগামী ১৩ এপ্রিল রাত থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল বিকাল পর্যন্ত চলবে এই ধর্মীয় ও লোকজ উৎসব। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, ‘শ্রী কালার্করুদ্র পূজা’ নামে পরিচিত এ অনুষ্ঠানটির সূচনা বহু আগে। জনশ্রুতি রয়েছে, মনুকুল অঞ্চলের রাজপরিবারের সদস্য ধর্মনারায়ণ এই পূজার প্রবর্তন করেন। সময়ের প্রবাহে এটি এলাকাবাসীর অন্যতম প্রধান ঐতিহ্যে পরিণত হয়েছে। সত্য সনাতন টিভি

 

উৎসব উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন আয়োজকেরা। পূজার আচার-অনুষ্ঠানের পাশাপাশি বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন পণ্য, বিনোদন ও লোকজ সংস্কৃতির সমাহার ঘটবে। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সবার মঙ্গল কামনায় এবং ধর্মীয় বিশ্বাসের আলোকে এই আয়োজন করা হয়। তারা মনে করছেন, সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews