শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গণেশ পূজা। সবুজ বাগ সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে আগামী ২০ এপ্রিল ২০২৬ (৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ), সোমবার এ পূজা অনুষ্ঠিত হবে।

 

আয়োজকেরা জানান, শ্রী শ্রী গোপাল জিউর আখড়ার পশ্চিম পাশে এবং শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ক্রয়কৃত ভূমিতে, সবুজবাগ আবাসিক এলাকায় পূজার স্থান নির্ধারণ করা হয়েছে। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজনও। সত্য সনাতন টিভি

 

সূচি অনুযায়ী, সকাল ৮টা ১ মিনিটে মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ৯টা ১ মিনিটে পূজারম্ভ, সকাল ১০টা ১ মিনিটে অগ্নিহোত্র যজ্ঞ, সকাল ১১টা ১ মিনিটে অঞ্জলি প্রদান এবং দুপুর ১২টা ১ মিনিটে ভোগ নিবেদন অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ১ মিনিটে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টা ১ মিনিটে সন্ধ্যা আরতির মাধ্যমে ধর্মীয় পর্বের সমাপ্তি ঘটবে।

 

ধর্মীয় আয়োজন শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার পরিচালনায় থাকবেন দীপ দও আকাশ। এরপর রাত ৯টা ১ মিনিটে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন দেবযানি রায় (মৌলভীবাজার বাউলিয়ানা), অর্জুন ভদ্র (শ্রীমঙ্গল) এবং মিথিলা কপালী (শ্রীমঙ্গল)। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সুধীজনকে অনুষ্ঠানে অংশ নিয়ে পূজার আনন্দ ভাগাভাগি করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews