মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

উখিয়ায় মহতী গীতাপাঠ, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়ার রাজাপালং কাশিয়ার বিল সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪তম বিশ্ব ভুবন মঙ্গল কামনায় মহতী গীতাপাঠ প্রতিযোগিতা, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ।

 

১০, ১১, ১২ ও ১৩ এপ্রিল ২০২৬ (শুক্র, শনি, রবি ও সোমবার) অনুষ্ঠিত এ মহোৎসব প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের আশীর্বাদে প্রতিষ্ঠিত অদ্বৈত অচ্যুত মিশনের উদ্যোগে আয়োজিত হয়েছে।

 

অনুষ্ঠানে আকর্ষণীয় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করছেন চট্টগ্রামের বিশিষ্ট কীর্তনশিল্পী শ্রী প্রিয়ব্রত গোস্বামী (তনু) ও তাঁর দল।

 

সমগ্র অনুষ্ঠান পৌরহিত্যে রয়েছেন ঋষিধাম অধিপতি ও তুলসী ধাম আশ্রমের মোহন্ত শ্রীমৎ গুরু দেবদীপানন্দ পুরী মহারাজ। তিনি উৎসব চলাকালে আগ্রহী ভক্তদের দীক্ষা প্রদান করবেন বলে আয়োজকরা জানান।

 

এ মহোৎসবে ধর্মসভায় দেশ-বিদেশের ধর্মীয় ও বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

 

অনুষ্ঠানে মহানাম পরিবেশন করছেন দেশের বিভিন্ন এলাকার খ্যাতনামা কীর্তন দল অমৃত বাণী সম্প্রদায় (নেত্রকোনা), কৃষ্ণা কিশোরী সম্প্রদায় (লক্ষীপুর), দেব নারায়ন সম্প্রদায় (সাতক্ষীরা), দীপুশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ) ও প্রভু নিতাই চাঁদ সম্প্রদায় (চট্টগ্রাম)।

 

ভক্তদের জন্য সার্বক্ষণিক প্রসাদ বিতরণ ও দিবা-রাত্রি আনন্দ বাজারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন এমবিবিএস চিকিৎসক ডা. মনিকা ধরসহ অভিজ্ঞ চিকিৎসক দল।

 

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সকল ভক্ত ও দর্শনার্থীদের এ মহোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews