শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‌ শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সত্য সনাতন টিভি

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা, সদস্যসংখ্যা বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এ সময় সকলের মতামত, পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অমিত বিশ্বাস, ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল, সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, নির্বাহী সভাপতি হৃতিক কুন্ডু, সহ-সভাপতি সনদ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা, সদস্য আকাশ রায়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শৌভিক সাহা, সাবেক দপ্তর সম্পাদক প্রণব বিশ্বাস।

 

এছাড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অন্তু আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত সাহা ও জয়ন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক রাজনারায়ণ চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়হরি সরকার, দপ্তর সম্পাদক হৃদয় শিকদার, সদস্য রিতম দে উপস্থিত ছিলেন।

 

শহর শাখার সভাপতি শুভ দাস, সাধারণ সম্পাদক সুজয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার ও আকাশ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

 

এছাড়াও নতুন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত কুমার দাস, দুর্জয় হালদার, প্রীতম কুন্ডু, রমেন হালদার, শুভজিৎ সাহা প্রমুখ।

 

সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদার করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews