মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী কীর্তন শুরু

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিশ্বের সকল মানবজাতির শান্তি কল্পে আজ ১লা এপ্রিল রোজ বুধবার মঙ্গল ঘট স্থাপন শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও অধিবাসের মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের তালশহন গ্রামের কালিবাড়ি রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে ১৬ প্রহর ব্যাপী কীর্তনের শুভ সূচনা শুরু হবে,২রা এপ্রিল বৃহস্পতিবার এবং ৩রা এপ্রিল শুক্রবার লীলা কীর্তন এবং ৪ এপ্রিল শনিবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কীর্তন ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

 

লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীমতি শান্তি দেবী গোস্বামী, নবদ্বীপ ভারত। বাবু দীপক কুমার পাল, সিরাজগঞ্জ। শ্রীমতি সুপ্রিয়া সরকার, দিনাজপুর বাংলা হিলি এবং স্বাগতিক দল বাবু নরেশ চন্দ্র পাল। রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে কীর্তন অনুষ্ঠানের সকল আয়োজন সুসম্পন্ন করা হয়েছে, মন্দির কমিটি সকল ভক্তবৃন্দের প্রাণবন্ধ উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews