মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

শরণখোলায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও নামসংকীর্তন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগরে শ্রী শ্রী গোবিন্দ মন্দির সেবাশ্রম সংঘের উদ্যোগে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

 

আয়োজক সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরদিন ২৬, ২৭ ও ২৮ মার্চ মন্দিরটির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সত্য সনাতন টিভি

 

বিশেষ আকর্ষণ ছিল টানা ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। খোল, করতাল ও মৃদঙ্গের তালে যখন ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’ ধ্বনি মুখরিত হয়, তখন ভক্তরা এক আধ্যাত্মিক আবহে নিমগ্ন হয়ে পড়েন। এতে উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় গভীর ভক্তি ও অনাবিল প্রশান্তির অনুভূতি।

 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশ নেন বলে আয়োজকরা জানান।

 

এ বছরের অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন তাপস মিত্র লোটন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন শ্রী বাবুল দেউড়ী। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অন্তরের কলুষতা দূর করা, মানবকল্যাণ এবং বিশ্বশান্তির কামনায় প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ আয়োজনকে সফল করে তুলেছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews