1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন। ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে আকুতি,চিকিৎসা ব্যয়ে থমকে গেছে লড়াই। রাম নবমীতে মৌলভীবাজারে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য মঞ্চায়ন ফটিকছড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরি, রাতে ভাঙা হলো ৭ কক্ষ।

দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা এ বছর ৯৪তম বর্ষে পদার্পণ করছে। সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুরু হবে আগামী ২৪ মার্চ।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, ধুনুচি নৃত্য ও আরতি প্রতিযোগিতা। পূজার প্রতিমা নির্মাণে মাতৃরূপায়ন করেছেন শিল্পী শৈবাল পাল এবং সাজসজ্জার দায়িত্বে রয়েছে রংধনু ইভেন্টস।

 

 

মহাষষ্ঠী ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ, শুভ অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

মহাসপ্তমী ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজার পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধুনুচি নৃত্য ও আরতি প্রতিযোগিতা।

মহাঅষ্টমী ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী পূজা এবং সন্ধ্যায় থাকবে একই আয়োজন।

মহানবমী ২৭ মার্চ শুক্রবার নবমী পূজার পর অনুষ্ঠিত হবে ধুনুচি নাচ ও আরতি প্রতিযোগিতা।

সবশেষে মহাদশমী ২৮ মার্চ শনিবার পূজা শেষে দেবীর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই উৎসব এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়। তাই সকল ধর্ম-বর্ণের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট