1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরি, রাতে ভাঙা হলো ৭ কক্ষ। সাতকানিয়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও গীতায় তুলসীদান সম্পন্ন। লাখো পুণ্যার্থীর ভিড়ে সেবার আলো ছড়াল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। ধানসাগরে ২৪ প্রহরের মহানামযজ্ঞ ২৫ মার্চ থেকে। বার কাউন্সিলে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন বোয়ালখালীর দিপেন দাশ দীর্ঘ প্রতীক্ষার অবসান চবিতে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন ২৪ এপ্রিল গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি ফটিকছড়িতে ধর্মীয় সম্প্রীতির আবহে চা পাতা চয়ন উৎসব অনুষ্ঠিত। রাউজানে বারুণী স্নান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শরবত বিতরণ। বগুড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন শুরু ২১ মার্চ থেকে।

সাতকানিয়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও গীতায় তুলসীদান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গত ১৮,১৯ ও ২০ মার্চ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোদ্দকেঁওচিয়া রুদ্রপল্লীর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শ্রীমদ্ভগবদগীতায় তুলসীদান ও ২৪তম সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে।

 

মন্দির সূত্রে জানা যায়, শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্যের দায়িত্ব পালন করেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের অংশ হিসেবে অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব প্রিয়ব্রত গোস্বামী তনু ও তাঁর কীর্তন দল।

 

তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা অংশ নেন। মহানামযজ্ঞ উপলক্ষে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের পুণ্যস্মরণ উৎসব উপলক্ষে এ আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তুলসীদানসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে ভক্তদের অংশগ্রহণ আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট