মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

হিন্দু মহাজোট এর উদ্যোগে ঢাকায় উদযাপন করা হবে শুভ “রাম নবমী”।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের শুভ আবির্ভাব তিথি ‘রাম নবমী’ উপলক্ষে রাজধানীতে পূজা, যজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং ভগবান শ্রী রামের আদর্শ তুলে ধরতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানের সূচিতে রয়েছে শ্রী শ্রী রামের পূজা, যজ্ঞ অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভা। এতে ধর্মীয় ব্যক্তিত্বরা ভগবান শ্রী রামের জীবনাদর্শ, ন্যায়পরায়ণতা ও ধর্ম প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য দেবেন। সত্য সনাতন টিভি

 

আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকার রায়েরবাজার এলাকার শের-ই বাংলা রোডে অবস্থিত শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে। সকাল ১১ ঘটিকা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।

 

অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছে শ্রী শ্রী কালী মন্দির কমিটি। এতে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (উত্তর-দক্ষিণ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের ভাষ্য, “ধর্ম প্রতিষ্ঠা ও ন্যায়ের পথে ভগবান শ্রী রামের আদর্শ অনুসরণ করাই হোক সকলের প্রেরণা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews