শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সান্তাহার সর্বজনীন রাধা মাধব মন্দিরে বাসন্তী পূজার আয়োজন ২০২৬।

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

ঋতুরাজ বসন্তের স্নিগ্ধতায় দেবী দুর্গার আদি রূপের আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সান্তাহার সনাতন ধর্মালম্বী।

 

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ডের রথবাড়ী গ্রামে দীর্ঘকাল পর এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ খ্রিস্টাব্দের শ্রী শ্রী বাসন্তী পূজা। সর্বজনীন শ্রী শ্রী রাধা মাধব মন্দির কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে স্থানীয় ভক্তকুলের মাঝে বইছে উৎসবের আমেজ।

 

বাসন্তী পূজায় শাশ্বত মাহাত্ম্যকে তুলে ধরতে গীতা উৎসব ও বিতরণের আয়োজন করা হইয়াছে

 

পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক, সৌরভ কুমার কর্মকার ও সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনের এক মহাসঙ্গম। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ২৩ মার্চ সোমবার (পঞ্চমী) দেবীর নৌকায় আগমন দিয়ে পূজা কার্যক্রমের সূচনা হবে।

 

২৪ মার্চ মঙ্গলবার (মহাষষ্ঠী) সন্ধ্যায় শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

 

২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) শ্রী শ্রী বাসন্তী দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে।

 

২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) ২৭ মার্চ শুক্রবার (মহানবমী) ২৮ মার্চ শনিবার (দশমী) শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে সর্বজনীন রাধা মাধব মন্দির কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews