শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

আনোয়ারায় তপোবন সদ্‌গুরু সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা হোমযজ্ঞ ও হরিনাম সংকীর্তন।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার লেমুরখালী তপোবন সদ্‌গুরু সংঘের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় দুই দিনব্যাপী শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

 

আগামী ২৫ ও ২৬ মার্চ বুধবার ও বৃহস্পতিবার ইংরেজি ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ ও ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তবৃন্দের অংশগ্রহণের আশা করছেন আয়োজকেরা। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বশান্তি কল্পে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের পৌরোহিত্য করবেন শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী কেন্দ্রীয় তপোবন আশ্রম, দেবকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।

 

এ ছাড়া মহতী ধর্মসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী পাঁচরিয়া তপোবন আশ্রম, পাঁচরিয়া, পটিয়া, চট্টগ্রাম।

 

অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে নামসুধা পরিবেশন করবেন কুমিল্লার গৌর হরি সম্প্রদায়, চট্টগ্রামের জগদগুরু সম্প্রদায়, সিলেটের রাধা বিনোদ মিশ্র সম্প্রদায় এবং চট্টগ্রামের তপোবন শ্রীগুরু সংঘ সম্প্রদায়। সত্য সনাতন টিভি

 

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

উৎসবের আয়োজন করা হয়েছে আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকার লেমুরখালী তপোবন আশ্রম প্রাঙ্গণে অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী পার্বতী মায়ের মন্দিরে। সত্য সনাতন টিভি

 

চট্টগ্রাম শহর থেকে অনুষ্ঠানে যেতে বাঁশখালীগামী বাসে বরুমচড়া চৌরাস্তার মোড়ে নেমে সিএনজিচালিত অটোরিকশায় তপোবন আশ্রম (শাখা) লেমুরখালীতে পৌঁছানো যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews