মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

উখিয়ায় দোল পূর্ণিমা উপলক্ষে ৫৮তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর ধুরুমখালী সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ অদ্বৈত হরি মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ৫৮তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে। ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখর হয়ে ওঠে।

 

মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শুভ অধিবাস, নামকীর্তন ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এই মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের পৌরহিত্যের দায়িত্ব পালন করেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী নীল কৃষ্ণ রুদ্র ও তাঁর কীর্তন দল। মহানামযজ্ঞ উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন এবং ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। সত্য সনাতন টিভি

 

উৎসব কমিটির সভাপতি শ্রী নিরঞ্জন কৃষ্ণ দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী শুভধন শর্মা ও অর্থ সম্পাদক শ্রী সুমন ধর। এ সময় মন্দির কমিটির অন্যান্য সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, দোল পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরই মন্দিরে এ ধরনের ধর্মীয় আয়োজন করা হয়, যা ভক্তদের মিলনমেলায় পরিণত হয় এবং সনাতনী ধর্মীয় সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews