মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বাঙ্গালহালিয়ায় সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ধর্মীয় আয়োজনে সম্পন।

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থিত শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভক্তিমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ, ভজন-সঙ্গীতসহ নানা আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়। ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরমব্রহ্ম অধিবাস কীর্তন, চণ্ডীপাঠ এবং রাত্রিতে সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়।

 

দ্বিতীয় দিন ৬ মার্চ শুক্রবার সকালে সনাতন দীক্ষা প্রদান, গীতাপাঠ ও ভজন-সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

 

সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান পৌরোহিত্য করেন আনোয়ারা চাঁপাতলী সিদ্ধী আশ্রমের অধ্যক্ষ পরমযোগী শ্রীমৎ স্বামী রাসবিহারী ব্রহ্মচারী। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পরিতোষ দেব নাথ, শ্রী সুজিত চৈতন্য, শ্রী বিধান চৈতন্য, শ্রী অনিল চৈতন্য ও শ্রী তাপসানন্দ ব্রহ্মচারী।

 

অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলার শিল্পী ও গুরু টিভি এবং বেতার শিল্পী ঝুলন দত্ত। এতে সাংবাদিক মিন্টু কান্তি নাথসহ রাজস্থলী, বাঙ্গালহালিয়া, রাঙ্গুনিয়া, চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ভক্তবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের সাধু-সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন দেশ-বিদেশে অবস্থানরত আশ্রমের ভক্তবৃন্দ। ভক্তদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews