মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

চট্টগ্রামে শ্রীরাম নবমী উপলক্ষে মহাসমাবেশের প্রস্তুতি।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীশ্রী রামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে শ্রীরাম নবমী মহোৎসব ও মহাসমাবেশ। আগামী ২৭ মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় মহিলা কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

সম্মিলিত শ্রী শ্রী রাম নবমী উদযাপন পরিষদ সত্য সনাতন টিভিকে জানান, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে মহাযজ্ঞ, সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রামকথা আলোচনা এবং ভক্তিমূলক রাম ভজন।

 

 

তারা আরো জানান, প্রতি বছরের মতো এবারও ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিবেশে শ্রীরাম নবমী উদযাপন করা হবে। অনুষ্ঠানে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

 

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্রীরাম নবমী। এ দিনে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে দেশ-বিদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পূজা-অর্চনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews