মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

আদমদীঘিতে দোল পূর্ণিমা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ রোজ বুধবার সান্তাহারের বশিপুর রাধামাধব মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করে পূজা উদযাপন ফ্রন্টের আদমদীঘি উপজেলা শাখা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক এবং সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার। তিনি দোল পূর্ণিমা উপলক্ষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সত্য সনাতন টিভি

 

এ সময় স্থানীয় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews