1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ এর আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ শাখা ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি পূর্ব মাইজপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উদ্বোধনী পর্বে উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী গৌতম ওয়াদাদার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মিশন দত্ত শিক্ষার্থীদের হাতে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আর কে দাশ রুপু, যিনি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার চক্রবর্তী, বিশিষ্ট ভাগবতীয় বক্তা ও বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য।

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য শ্রী রাসেল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মানুরাগী শ্রী নির্মল শীল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সম্মানিত সহ-সভাপতি শিক্ষক সঞ্জয় নাথ, শিক্ষক শুভ দাশ, শিক্ষক উত্তম দাশ, নির্মল বিশ্বাস, শিক্ষক শুভ চক্রবর্তী, শ্রী সজল সেন এবং গীতা প্রশিক্ষক শ্রীমানী প্রানন্তী দাশ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সৈকত শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী উৎপল সেন গুপ্ত।

অনুষ্ঠানে দুর্গা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিভাবকবৃন্দ, গীতা স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ বিতরণ করা হয় এবং প্রায় ২০০ জনের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ কাজল মজুমদার, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, আনোয়ারা উপজেলা শাখা।

ধর্মীয় শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’-এর এই যাত্রা ভবিষ্যতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট