1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান হাটহাজারী এনায়েতপুরে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।।

রাঙ্গুনিয়ায় মগদেশ্বরী ও শিব মন্দিরে ভক্ত-সমাগমে মুখর দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হাজরাখিল পালের টেক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মগদেশ্বরী ও শিব মন্দির প্রাঙ্গণে পবিত্র মহা শিবচতুর্দশী ২০২৬ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্তের উপস্থিতিতে মন্দির এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

 

ভোরের প্রথম প্রহরে শঙ্খধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজা-অর্চনা শুরু হয়। পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণে অনুষ্ঠিত হয় মহামৃত্যুঞ্জয় জপ ও শিবলিঙ্গে অভিষেক। ভক্তরা দুধ, গঙ্গাজল, বেলপাতা ও বিভিন্ন উপাচার নিবেদন করে প্রার্থনা করেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে মানত পূরণ, আরতি ও প্রসাদ বিতরণ। সত্য সনাতন টিভি

 

সকাল ১০ ঘটিকার দিকে কীর্তনীয়া বিকাশ দত্ত গীতাপাঠ ও তার ব্যাখ্যা উপস্থাপন করেন। তাঁর কণ্ঠে ধর্মীয় আখ্যান ভক্তদের মনোযোগ কাড়ে। এ সময় শিলক হাজরাখিল প্রবাসী গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে গীতাপাঠ পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

 

সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিব তাণ্ডব অবলম্বনে গীতিনাট্য ও ভক্তিমূলক সংগীত পরিবেশনায় দর্শনার্থীরা মুগ্ধ হন। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন রাজীব সাহা, অনন্ত দাশ, ঝুন্টু দেবনাথ ও অর্নব মল্লিক। গীতিনাট্য পরিচালনায় ছিলেন সুজন ঘোষ, কৌশিক সাহা, জুঁই দে, সান্টু দে ও অন্তু দে। সত্য সনাতন টিভি

 

হিন্দু পাড়া যুব সংঘ–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের ভাষ্য, আত্মশুদ্ধি ও ভক্তি চর্চার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিবছরের মতো ভবিষ্যতেও এ ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

 

ভক্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট