শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহা শিব চতুর্দশীর উপবাস পালন ও পূজা করছে সনাতন ধর্মাবলম্বীরা।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহা শিব চতুর্দশী (মহাশিবরাত্রি)। দিনটি শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

দেশের বিভিন্ন স্থানের মতোই মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মনিপাড়া স্বর্গীয় অতুল বাবুর বাড়ির আঙিনায় এবং রাজনগর মহাশ্মশান ঘাট সহ প্রতিটি মন্দিরে চলছে বিশেষ পূজা-অর্চনা, রুদ্রাভিষেক, প্রদীপ প্রজ্বালন ও ভক্তিমূলক কীর্তন। শিবভক্তরা উপবাস পালন করে ভগবান শিবের মাথা দুধ,জল ঢেলে পরিবার ও নিজের মনস্কামনা প্রার্থনা করেন।

 

  শিব ভক্তরা বলেন, মহাশিবরাত্রি শুধু উপবাস বা আচার নয় এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। শিবের আরাধনার মাধ্যমে মানুষ অশুভ শক্তি দূর করে শান্তি ও মঙ্গল কামনা করে থাকে

 

হিন্দু ধর্মমতে, এই তিথিতে ভগবান শিবের আরাধনা করলে পাপক্ষয় হয় এবং জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল আসে। শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রি হলো শিব-শক্তির মিলনের পবিত্র রাত। তাই এই দিনটি শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

 

দিনব্যাপী পূজা শেষে বিশেষ আরতি ও রাত্রি জাগরণের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews