1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

অদম্য স্বপ্নে এগিয়ে চলা চট্টগ্রামের মেয়ে দীপা সাহা, অর্জন করলেন আইএসও স্বীকৃত সার্টিফিকেট

নিজস্ব প্রতিবেদক : শ্রীমান জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার গল্প সবসময়ই অনুপ্রেরণার। তেমনি এক অনুপ্রেরণার নাম চট্টগ্রামের দীপা সাহা। শৈশব থেকেই মেকআপ জগতের সঙ্গে তার পরিচয়। পারিবারিক বিউটি ব্যবসার ধারাবাহিকতায় মা–এর হাত ধরে ছোট বয়সেই তিনি শিখে নেন মেকআপের নানা কৌশল। আর সেই শেখার পথ ধরেই আজ তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে।

 

দীপা সাহার মা একজন অভিজ্ঞ বিউটিশিয়ান। দীপা জানান, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই মায়ের পাশে বসে মেকআপের কাজ শেখা শুরু করেন তিনি। ধীরে ধীরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে উঠেই ছোটখাটো শিশু ক্লায়েন্টদের মেকআপ করার অভিজ্ঞতা অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ করার সেই অভ্যাসই তাকে ভবিষ্যতের জন্য তৈরি করে।

 

এসএসসি পরীক্ষার পর দীপা মেকআপকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করে একজন সার্টিফায়েড মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সময়ের সঙ্গে নিজেকে আরও দক্ষ করে তুলতে নিরলসভাবে কাজ করে যেতে থাকেন তিনি।

 

তার পরিশ্রমের স্বীকৃতি আসে ২০২৪ সালে। চট্টগ্রামে আয়োজিত একটি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে দীপা সাহা প্রথম স্থান অর্জন করেন। এই অর্জন তার ক্যারিয়ারে নতুন গতি এনে দেয় এবং বড় পরিসরে কাজ করার সাহস জোগায়। সত্য সনাতন টিভি

 

নিজেকে আরও আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে ২০২৬ সালে দীপা ভারতে গিয়ে উন্নতমানের মেকআপ প্রশিক্ষণ নেন। সেখানে তিনি আইএসও স্বীকৃত সার্টিফিকেট অর্জন করেন, যা তার পেশাগত দক্ষতাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।

 

বর্তমানে দীপা সাহা তার মায়ের পার্লারকে আধুনিকভাবে পরিচালনা করছেন। আধুনিক মেকআপ ট্রেন্ড, গ্রাহকসেবা এবং অভিজ্ঞতার সমন্বয়ে পারিবারিক এই প্রতিষ্ঠানকে নতুনভাবে এগিয়ে নিতে কাজ করছেন তিনি।

 

দীপা সাহা সত্য সনাতন টিভিকে বলেন, “আমি চাই বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে। দেশের নাম তুলে ধরতে চাই একজন বাংলাদেশি মেকআপ আর্টিস্ট হিসেবে।” সত্য সনাতন টিভি

 

চট্টগ্রামের এই তরুণীর স্বপ্নের পথচলা এখন অনেক মেয়ের জন্যই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে যে সাফল্য ধরা দেয় দীপা সাহা তার বাস্তব উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট