1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি, ভুক্তভোগীকে ঘিরে ইসকন ট্যাগিংয়ের অভিযোগ বরিশালে মন্দিরে আরবি লেখা বই রাখার অভিযোগে মাদরাসাছাত্রী আটক উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন।

মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : শুভ কুমার দে | মহেশখালী প্রতিনিধি,
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মহেশখালী উপজেলার আদিনাথ ঠাকুরতলা গ্রামে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ ও অচ্যুতানন্দন পূরী মহারাজ প্রবর্তিত স্বার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধর্মীয় আয়োজন ১৭–২০ মাঘ (৩১ জানুয়ারি–৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

 

উক্ত মহোৎসবের দ্বিতীয় দিন, ১৯ মাঘ (২ ফেব্রুয়ারি, সোমবার), মহোৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে দীক্ষা প্রদান করবেন শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পূরী মহারাজ (মোহন্ত মহারাজ, তুলসীধাম, নন্দনকানন ও অধিপতি ঋষিধাম, বাঁশখালী, চট্টগ্রাম)। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ দশক ধরে প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসব চলাকালীন দুই দিন এলাকার মানুষ নিরামিষ আহার গ্রহণ করেন, যা বছরের পর বছর ধরে চলে আসা এক পবিত্র রীতি।

 

উৎসবের মূল অনুষ্ঠানসূচি:

১৭ মাঘ (৩১ জানুয়ারি, শনিবার):

ব্রাহ্মমুহূর্তে মাঙ্গলিক শ্রী শ্রী মধুসূদন স্তুতি পাঠ।

সকাল ১০:০১ মিনিটে শ্রী শ্রী গুরু পূজা।

দুপুর ০১:০১ মিনিটে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা ০৬:০১ মিনিটে শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস।

রাত ১০:০১ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন।

 

পূজা পরিচালনা করবেন: পণ্ডিত শ্রী প্রিয়তোষ চক্রবর্তী (কাব্য, ব্যাকরণ, স্মৃতি, পৌরহিত্য তীর্থ) এবং শ্রী দুলাল ভট্টাচার্য (প্রধান শিক্ষক)।

অধিবাস কীর্তন পরিবেশন করবেন: শ্রী সনাতন দাশ (বাঁশখালী, চট্টগ্রাম)

শ্রীমদ্ভাগবত পাঠ করবেন: শ্রী মিলন কান্তি দে, শ্রী বদন চন্দ্র দে, শ্রী জরুরলাল কান্তি দে ও শ্রী প্রতাপ দে।

সহযোগিতায় থাকবেন অদ্বৈত অচ্যুত মিশন, আদিনাথ ঠাকুরতলা শাখা।

 

১৮ মাঘ (১ ফেব্রুয়ারি, রবিবার):

ব্রাহ্মমুহূর্তে — মাঙ্গলিক শ্রী শ্রী মধুসূদন স্তুতি পাঠ ও শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ।

সকাল ০৬:০১ মিনিটে — শ্রী শ্রী গুরু পূজা।

সকাল ১১:০১ মিনিটে — শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ প্রদান ও ভোগারতি।

দুপুর ০১:০১ মিনিটে — আনন্দবাজার মহাপ্রসাদ আস্বাদন।

সন্ধ্যা ০৬:০১ মিনিটে — মঙ্গল আরতি ও সমবেত প্রার্থনা।

 

১৯ মাঘ (২ ফেব্রুয়ারি, সোমবার):

অহোরাত্র ব্যাপী — শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।

সকাল ০৬:০১ মিনিটে — শ্রী শ্রী গুরু পূজা।

সকাল ১১:০১ মিনিটে — শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ প্রদান ও ভোগারতি।

দুপুর ০১:০১ মিনিটে — আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন।

সন্ধ্যা ০৭:০১ মিনিটে — মঙ্গল আরতি ও সমবেত প্রার্থনা।

রাত ১০:০১ মিনিটে — আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন।

 

২০ মাঘ (৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার):

উষালগ্নে — নগর কীর্তনসহ শ্রী শ্রী তারকব্রহ্ম মহোৎসবের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়।

 

মহানামযজ্ঞে নামসূধা পরিবেশন করবেন:

•কৃষ্ণমুরারী সম্প্রদায়, পিরোজপুর।

•জগন্নাথ সম্প্রদায়, চট্টগ্রাম।

•মোহনলাল সম্প্রদায়, সিলেট।

•গোপালবাড়ি সম্প্রদায়, চট্টগ্রাম।

•স্বচ্ছিদানন্দ সম্প্রদায়, কক্সবাজার।

 

সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছেন:

শ্রী শ্রী রাজেশ্বরী রক্ষা কালী মন্দির কমিটি, শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির কমিটি, শ্রী শ্রী লোকনাথ সেবক সংঘ, শ্রী শ্রী আদিনাথের নামহট্ট সংঘ (ইসকন), শ্রী শ্রী সরস্বতী সেবক সংঘ, অদ্বৈত অচ্যুত মিশন ঠাকুরতলা শাখা, ঠাকুরতলা সমাজ কমিটি এবং ঠাকুরতলা উদয়ন ক্লাব।

 

মহোৎসব উদযাপন কমিটি জানিয়েছে, “যদি আয়োজনের মধ্যে কোনো ছোটখাটো ত্রুটি থাকে, তবে সেটিকে সকলেই ভক্তি ও স্নেহের দৃষ্টিতে গ্রহণ করুন। সকলে একত্রিত হয়ে অংশগ্রহণ এবং সহযোগিতা করলে এই মহানামযজ্ঞ ভক্তিময় আনন্দে পরিপূর্ণভাবে সম্পন্ন হবে। আমাদের মিলিত হৃদয় ও প্রার্থনা হবে উক্ত মহোৎসবের সার্থকতার শক্তি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট