1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজের আধ্যাত্মিক উপস্থিতি।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | রাউজান প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সম্প্রতি অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে আধ্যাত্মিক জগতে এক তাৎপর্যপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা গেছে। উক্ত কুম্ভমেলায় শ্রীশ্রী দশমহাবিদ্যা পূজা সম্পাদন করেন বিশিষ্ট প্রচারবিমুখ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ।

শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ হলেন শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের সরাসরি মন্ত্রশিষ্য। তিনি তাঁর গুরুর আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘদিন ধরে নিজ জীবনকে উৎসর্গ করে চলেছেন বিশ্বমানবতার কল্যাণে। সাধনা, ত্যাগ ও সেবার মধ্য দিয়েই তাঁর আধ্যাত্মিক পথচলা।

স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ একজন গুপ্ত সাধক ও প্রচারবিমুখ সন্ন্যাসী হিসেবে পরিচিত। অল্পভাষী, বিনয়ী ও অহংকারশূন্য এই মহাত্মার কথাবার্তা ও কণ্ঠস্বরের মধ্যে অনেক ভক্তই অনুভব করেন জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের কণ্ঠস্বরের অনুরণন। বাহ্যিক চাকচিক্য বা প্রচারের প্রতি তাঁর কোনো আকর্ষণ নেই।

উল্লেখযোগ্য যে, আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের জীবদ্দশায় স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ সর্বদা তাঁর সান্নিধ্যে অবস্থান করতেন এবং গুরুসেবার মধ্য দিয়েই নিজের সাধনাজীবনকে পরিপূর্ণ করে তুলেছেন।

একজন নির্লোভ, ত্যাগী ও গভীর আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন মহাত্মা হিসেবে শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ নিরবে সাধনা করে চলেছেন। তাঁর জীবনে নেই কোনো ভোগবিলাস, নেই কোনো বাহ্যিক আড়ম্বর। নিভৃত সাধনাই তাঁর শক্তি ও পরিচয়।

এ বছর শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অনুপস্থিতিতে, ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় আশির্বাদক ও দিকনির্দেশকের গুরুদায়িত্ব পালন করছেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। তাঁর উপস্থিতি কুম্ভমেলার আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

কুম্ভমেলায় আগত সকল ভক্ত ও সাধকবৃন্দ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজের দর্শন ও কৃপালাভের মাধ্যমে আত্মিক শান্তি ও অনুপ্রেরণা লাভ করবেন এই প্রত্যাশাই সকলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট