1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

দেবেন্দ্র মাস্টার পাড়ায় বাণী বন্দনা ২০২৬ ‘Sorry শেষ নয়, শুরু’ ভাবনায় চার দিনের শৈল্পিক আয়োজন শুরু

নিজস্ব প্রতিবেদক : জনি দাশ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

বিদ্যা ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে শুরু হচ্ছে ব্যতিক্রমী শিল্প-সাংস্কৃতিক আয়োজন ‘বাণী বন্দনা ২০২৬’। আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি চার দিনব্যাপী এই আয়োজনে এবারের ভাবনা নির্ধারণ করা হয়েছে ‘Sorry শেষ নয়, শুরু’ শিরোনামে।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজন কেবল পূজানুষ্ঠানেই সীমাবদ্ধ নয়; বরং সমকালীন ভাবনা, আত্মসমালোচনা ও নতুন সূচনার শিল্পভাষ্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। ভাবনা ও সৃজনে কাজ করেছে টিম প্রাক্তন। প্রতিমা নির্মাণে রয়েছেন শৈবাল পাল, অলংকরণে অঙ্কুর ঘোষ। আবহ সঙ্গীতে যুক্ত হয়েছেন কৌস্তব বিশ্বাস ও আজান চক্রবর্তী। পূজার ব্রান্ডিং ও ডিজাইনের দায়িত্বে রয়েছে Animax Moson।

 

আয়োজনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে দেবেন্দ্র মাস্টার পাড়া, হালিশহর, এ ব্লক বাসস্ট্যান্ড সংলগ্ন, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম। চার দিনজুড়ে প্রতিমা দর্শনের পাশাপাশি শিল্প-সংস্কৃতিমনা দর্শনার্থীদের জন্য থাকছে নান্দনিক পরিবেশনা ও সৃজনশীল উপস্থাপনা। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, ‘Sorry শেষ নয়, শুরু’ ভাবনার মধ্য দিয়ে ভুল থেকে শেখা, দায় স্বীকার এবং নতুন করে এগিয়ে যাওয়ার বার্তা শিল্পের ভাষায় তুলে ধরা হবে। তাঁরা আশা করছেন, এবারের বাণী বন্দনা দর্শনার্থীদের মনে ভাবনার নতুন খোরাক জোগাবে এবং সরস্বতী পূজাকে আরও গভীর শিল্পমাত্রায় উপস্থাপন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট