মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

মাইজদীতে শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব তিথি মহোৎসব।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

ভক্তি, কীর্তন ও নামযজ্ঞের আবহে নোয়াখালীর মাইজদীতে পালিত হতে যাচ্ছে পরম আরোগ্য শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম আবির্ভাব তিথি মহোৎসব। আগামী ১২ই মাঘ ১৪৩২ বাংলা, ২৬শে জানুয়ারি ২০২৬ ইং (সোমবার) থেকে ১৪ই মাঘ ১৪৩২ বাংলা, ২৮শে জানুয়ারি ২০২৬ ইং (বুধবার) পর্যন্ত তিন দিনব্যাপী অহোরাত্র জন্মোৎসব অনুষ্ঠিত হবে।

 

জানা গেছে, জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহোৎসবে প্রতিদিন ভক্তিমূলক নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের শুরুতেই ২৫শে জানুয়ারি (রবিবার) শংকর মঠের মহারাজের তত্ত্বাবধানে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। এদিন দুপুরে প্রসাদ বিতরণ ও ভোগের বাটার আয়োজন রাখা হয়েছে।

 

২৬শে জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বেদবানী পাঠ ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গীতি আলেখ্য পরিবেশনের পর সন্ধ্যা ৬টায় ১৬৬তম জন্মোৎসব উপলক্ষে গঙ্গা আহ্বান, উৎসব অধিবাস ও মহানাম যজ্ঞের শুভ সূচনা করা হবে। এদিন রাতে সত্যনারায়ণ পূজা ও অন্ন প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে।

 

২৭শে জানুয়ারি (মঙ্গলবার) দিনব্যাপী শ্রী শ্রী নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে ঠাকুরের পূজা ও প্রসাদ বিতরণ এবং সায়াহ্নে সত্যনারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ করা হবে। ২৮শে জানুয়ারি (বুধবার) ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বিহিত পূজা, আরতি ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

 

এছাড়াও বৃহস্পতিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপণ এবং নগর পরিক্রমার মাধ্যমে এ মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews