বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিমা কর্মকর্তা বিপ্লব কুমারের।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব কুমার শীল নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মেটলাইফ ইন্স্যুরেন্সের বসুরহাট শাখার একজন কর্মকর্তা ছিলেন। সত্য সনাতন টিভি

গত ১২ জানুয়ারী ২০২৬ ইংরেজি সোমবার রাত আনুমানিক ১১ ঘটিকায় বসুরহাট থেকে কবিরহাটগামী সড়কের ভুঁইয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহীও গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। সত্য সনাতন টিভি

খবর পেয়ে স্থানীয়রা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা বিপ্লব কুমার শীলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews