রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

খুলনার পাইকগাছায় রাস মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

খুলনার পাইকগাছা উপজেলার শিববাটী এলাকায় অবস্থিত রাস মন্দিরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্বারা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সন্ধ্যায় নিয়মিত পূজা দিতে গিয়ে মন্দিরের পূজারিরা ভাঙচুরের চিহ্ন দেখতে পান।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাইকগাছা থানা পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন নারী মন্দিরে পূজা দিতে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দিরের অন্যান্য সদস্যদের জানানো হলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সত্য সনাতন টিভি

 

মন্দির সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ১৯৯৬ সাল থেকে পাইকগাছা অঞ্চলের বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাস পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা শেষে প্রতিমাগুলো মন্দিরে সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যায় আরাধনা করা হয়। এত বছরের ইতিহাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আগে কখনো ঘটেনি বলে তিনি জানান।

 

এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি এবং জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তারা পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

 

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews