1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে ভীতিকর পরিস্থিতির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর, সমর্থক গ্রেফতার ও সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক: অনিক মণ্ডল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় চরম অস্থিতিশীল ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক। তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই তার সমর্থকদের ওপর রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও হুমকি শুরু হয়েছে, যার ফলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

শুক্রবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গোবিন্দ চন্দ্র প্রামানিক অভিযোগ করেন, বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, “আমার একনিষ্ঠ সমর্থকদের টার্গেট করে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

স্বতন্ত্র এই প্রার্থী জানান, তার রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকার কারণে তাপস হালদার নামে এক সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে। তার অভিযোগ, “আমার জন্য নমিনেশন ফরম কিনতে যাওয়ার সময়ই তাপস হালদারকে আটক করা হয়। এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং সমর্থকদের মনোবল ভাঙার অপচেষ্টা।”

 

এলাকার পরিস্থিতি এতটাই থমথমে হয়ে উঠেছে যে অন্য সম্ভাব্য প্রার্থীরাও এখন আতঙ্কে রয়েছেন বলে দাবি করেন গোবিন্দ চন্দ্র প্রামানিক। তার ভাষ্য অনুযায়ী, অন্তত আরও দুইজন প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রাণনাশের আশঙ্কায় তারা শেষ পর্যন্ত নমিনেশন ফরম কিনতে সাহস পাননি। তার দাবি, এই আসনে এখন মুক্তভাবে মত প্রকাশের পরিবেশ নেই।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জ-৩ আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যেন তারা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নেন। এমনকি সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকরাও হুমকির মুখে পড়ছেন। গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, “সাংবাদিক পরিচয়ে গেলেও আমার লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে এই এলাকা নিয়ে যেন কোনো প্রতিবেদন না করা হয়।”

 

এমন পরিস্থিতিতে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্র এই প্রার্থী। তার মতে, অবিলম্বে গ্রেফতার ও হুমকি বন্ধ না হলে এই আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।

 

এ বিষয়ে স্থানীয় থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপি কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।”সত্য সনাতন টিভি”

 

গোপালগঞ্জ-৩ আসনের সাম্প্রতিক এই পরিস্থিতি এখন পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ ভোটাররা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশের প্রত্যাশায় দিন গুনছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট