রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির দিঘীনালায় সনাতনী ওম সংবাদের উদ্যোগে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গত ৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, রোজ শুক্রবার সনাতনী ওম সংবাদের উদ্যোগে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার জগন্নাথ পাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সনাতনী ওম সংবাদের প্রতিনিধি অনিক দাশের সঞ্চালনায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর আয়োজিত হয় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী শ্রী শ্রী নারায়ণ মন্দিরের সভাপতি বাবু মিদুল কান্তি সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ এবং বাবু চিত্তরঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দিরের সভাপতি বাবু প্রবীর দেবনাথ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী আপন চক্রবর্তী মহোদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। “সত্য সনাতন টিভি”

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সনাতনী ওম সংবাদের প্রতিনিধি অনিক দাশ বলেন, “সনাতনী ওম সংবাদের মূল লক্ষ্য হলো ধর্ম, সমাজ ও সংস্কৃতির চেতনাকে সকলের মাঝে পৌঁছে দেওয়া এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

 

বক্তারা সনাতনী ওম সংবাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews