1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীর সুমন চন্দ্র দাস মৃত্যুর সঙ্গে লড়ছেন, বাঁচাতে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান পরিবারের

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | ফেনী নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ফেনী জেলার পূর্ব ফাজিলপুর কালীবাড়ির ধনারঞ্জন দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৮) দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। সেলুনের কাজ করে কোনো মতে জীবন নির্বাহ করা সুমন হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার লিভার সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। এতে পেটে প্রচুর পানি জমে ফুলে গেছে এবং শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে।

 

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো উন্নতি না হওয়ায় ডাক্তাররা তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরিবার এখন একেবারে দিশেহারা।

 

সুমনের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী এবং ছোট দুই মেয়ে এই পাঁচ সদস্যের পরিবারকে নিয়ে তার সংসার চলে। কিন্তু এখন চিকিৎসার খরচ ও ধার-দেনার চাপে পরিবারটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়াও সম্ভব হচ্ছে না।

 

পরিবারের সদস্যরা জানান, “মানুষটা যদি না বাঁচে, স্ত্রী-সন্তান আর বৃদ্ধ মা-বাবা একেবারে অকূল সাগরে পড়ে যাবে।”

 

বর্তমান পরিস্থিতিতে সুমনকে বাঁচাতে সবার সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মানবিক কারণে সমাজের সহৃদয় মানুষের কাছে পরিবারের অনুরোধ যে যেভাবে পারেন, সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ান।

 

 

সহায়তা পাঠানোর ঠিকানা, বিকাশ/নগদ (পার্সোনাল): 01879283896, রোগীর বাবার নাম্বার: 01988-781995

 

 

সুমন চন্দ্র দাসকে নতুন জীবনের সুযোগ দিতে আপনার ছোট একটি সহযোগিতাও হতে পারে বড় অবলম্বন। আসুন, মানবতার হাত বাড়াই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট