রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

আসন্ন কুম্ভমেলা ২০২৬ উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আসন্ন কুম্ভমেলা–২০২৬কে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা–২০২৬ কমিটি। পরিদর্শনকালে ভক্ত, সাধু–সন্ন্যাসী ও আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এবারের কুম্ভমেলায় নির্বিঘ্নে প্রসাদ বিতরণ, পর্যাপ্ত শৌচাগার নির্মাণ, সাধু–সন্ন্যাসীদের জন্য বিশ্রামাগার, বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রতিটি সেবার গুণগত মান নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। “সত্য সনাতন টিভি”

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ পুরী। আরও উপস্থিত ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ সভাপতি দেবাশীষ পালিত, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, রাজিব সিনহা, ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এড. অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ গুহ, পরিষদের বাঁশখালী সভাপতি অলক দাশসহ পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

পরিষদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতায় আগামী কুম্ভমেলা হবে আধ্যাত্মিকতা, শৃঙ্খলা ও ঐতিহ্যের এক অনন্য সমাবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews