বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী শুভ মন্ডলের মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

শরীয়তপুরে একটি সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী শুভ মন্ডল (৩০) নিহত হয়েছেন। আজ ৯ নভেম্বর ২০২৫ ইংরেজি রোববার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে জেলা সড়ক বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

 

নিহত শুভ মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানীয়ারি এলাকার অজয় মন্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে “গ্রাম উন্নয়ন কর্ম” (গাক) নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। শুভ ছয় মাস আগে এই এনজিওতে যোগদান করেন এবং সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়েছিল। আগামী শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিন নির্ধারণের কথা ছিল। “সত্য সনাতন টিভি”

 

প্রতিদিনের মতো কাজ শেষে অফিসে ফেরার সময় জেলা সড়ক বিভাগের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। “সত্য সনাতন টিভি”

 

এনজিও “গ্রাম উন্নয়ন কর্ম”-এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, “শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগদান করে। ছেলে হিসেবে সে বিনয়ী ও ভদ্র ছিল। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।” “সত্য সনাতন টিভি”

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের নাম শুভ মন্ডল। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews