1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্মশান থেকে উদ্ধার নবজাতক, বিকল্প অভিভাবক খুঁজছে রাজস্থলী প্রশাসন গীতাপাঠে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড, আহত ৬ নন্দীগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি, অভিযুক্ত নুর নবী গ্রেফতার অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু কলেজছাত্রী নিহত, চালক আকাশ সরকার আহত ইলিয়টগঞ্জে মহাশ্মশান কমপ্লেক্সে কালী ও শিব পূজা উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যায় ভক্তদের ঢল নোয়াখালীতে তিরোভাব উৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্য সম্রাট এর

দুবলারচরে রাসমেলা ঘিরে হরিণ শিকারীদের তৎপরতা, অভিযান চালিয়ে ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | দুবলারচর
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

দুবলারচরের আলোরকোলে অনুষ্ঠিত রাসপূর্ণিমা ও রাসমেলা মানেই যেন এক শ্রেণির শিকারিদের জন্য হরিণ নিধনের মৌসুম। প্রতিবছর এই উৎসব ঘিরে বেড়ে যায় হরিণ শিকার ও বন্যপ্রাণী হত্যার মতো নৃশংস কার্যক্রম। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

 

সাম্প্রতিক সময়ে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকার পার্শ্ববর্তী বনাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শরণখোলা স্মার্ট টিম।

অভিযান চলাকালে বনাঞ্চল জুড়ে পায়ে হেঁটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০০টি ফাঁদ, আটক করা হয় ০৭ জন আসামি এবং ০২টি ট্রলার জব্দ করা হয়।

 

জব্দকৃত ফাঁদ, ট্রলার ও অন্যান্য মালামাল (আলামত)সহ আটককৃত আসামিদের বর্তমানে বাগেরহাটে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র।

 

স্থানীয়রা জানায়, রাসপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর সুন্দরবনের দুবলারচর এলাকায় হাজার হাজার ভক্ত-দর্শনার্থী সমবেত হন। এই সুযোগে একদল অসাধু চক্র গভীর বনের ভেতরে ঢুকে হরিণ শিকারে মেতে ওঠে। তবে এবার বন বিভাগের টানা নজরদারি ও দ্রুত অভিযানের ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বনের বন্যপ্রাণী।

 

বন বিভাগের এক কর্মকর্তা জানান,

“সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। রাসমেলা চলাকালীন সময়ে শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

 

উৎসবের আমেজে প্রকৃতি ও প্রাণ বাঁচানোর এই লড়াই যেন চলমান থাকে-এটাই সকলের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট