1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের যোগদান

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাথী দাস। গত ৩০ অক্টোবর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

 

জানা গেছে, সাথী দাস ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সত্য সনাতন টিভি

 

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, “গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং শিক্ষার প্রসারে সর্বাত্মকভাবে কাজ করতে চাই।”

 

তিনি আরও বলেন, “সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। এজন্য সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।” সত্য সনাতন টিভি

 

গোয়ালন্দের জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকরা নবাগত ইউএনও সাথী দাসকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাঁর দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলা প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট