1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে গীতায় তুলসী দান ও মানবধর্ম সম্মেলন অনুষ্ঠিত। নন্দীগ্রামে মন্দির ও বাড়িঘরে হামলার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি। রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষক অন্তর দাশের মর্মান্তিক মৃত্যু। ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের পরিচিতি সভা ও শোক সভা অনুষ্ঠিত। বগুড়ায় হিন্দু মহাজোটের কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।। সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ গেল র‍্যাব সদস্য ইমন আচার্যের কুড়িগ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে গীতা জয়ন্তী উদযাপন স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের আবির্ভাব উৎসব ঘিরে পোমরায় ধর্মীয় মহোৎসবের প্রস্তুতি। অদ্বৈত জয়ন্তী উপলক্ষে বাণীগ্রামে তিন দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামে গীতায় তুলসী দান ও মানবধর্ম সম্মেলন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদন : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রহমতগঞ্জে ঐতিহাসিক জে. এম. সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসী দান ও মহতী সনাতন মানবধর্ম সম্মেলন–২০২৬। ২২ মে ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধু-সন্ন্যাসী, মহাত্মা, ধর্মীয় বক্তা ও হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।

 

আয়োজকেরা জানান, শোত্রীয় ব্রহ্মনিষ্ঠ শিবকল্পতরু ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী এবং তাঁর সর্বাগ্রজ শিষ্য ব্রহ্মনিষ্ঠ পরমহংস পরিব্রাজক ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের আদর্শ ও আশীর্বাদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভাশীষ প্রদান করেন ঋষিতীর্থ শ্রীগুরুধাম অনাথ আশ্রম ও চান্দগাঁও শ্রীগুরুধামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ।

 

দিনব্যাপী কর্মসূচির শুরু হয় ব্রাহ্মমুহূর্তে সমবেত প্রার্থনা ও শ্রীচণ্ডীপাঠের মধ্য দিয়ে। পরে দীক্ষা প্রদান, বৈদিক মন্ত্রপাঠ, ঋষিধ্বজা উত্তোলন এবং মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। এ সময় আর্যগুরুচক্র পরম্পরার প্রতিকৃতির পাদমূলে গুরুপূজা ও শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসী দান অনুষ্ঠিত হয়। গীতায় তুলসী দান করেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আসা ৩০০শ অধিক শিশু-কিশোর-কিশোরী,যুবক-যুবতী, বয়োজ্যেষ্ঠ সহ বিভিন্ন বয়সের মানুষ।

 

দুপুরে অনুষ্ঠিত মানবধর্ম সম্মেলনে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দেন যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। এতে বিভিন্ন মঠ-মন্দির থেকে আসা ব্রহ্মনিষ্ঠ সাধু, সন্ন্যাসী, মহাত্মা-মহারাজ, বিশিষ্ট ধর্মীয় বক্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা মানবসেবা, সম্প্রীতি, সংহতি ও সনাতন ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে আরও ছিল শ্রী গীতা ও জগদ্গুরুর আরতি, অন্নপ্রসাদ বিতরণ, যোগব্যায়াম প্রতিযোগিতা এবং সনাতন ধর্মীয় সংগীতানুষ্ঠান। টেলিভিশন ও বেতারের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

 

অনুষ্ঠানের আয়োজন করে ঋষিতীর্থ শ্রীগুরুধাম (অনাথ আশ্রম), বাজালিয়া ঋষিতীর্থ শ্রীগুরুধাম, সাধুরপাড়া এবং সনাতন সম্প্রীতি মিশন-বাংলাদেশ।

 

এই সময় যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন, “সনাতন ধর্ম মানবকল্যাণ, প্রেম, সম্প্রীতি ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজে বিভেদ ও হিংসা দূর করে মানবতার বন্ধন সুদৃঢ় করতে গীতা ও সনাতন ধর্মের আদর্শ চর্চা অত্যন্ত জরুরি। ধর্ম কখনো বিভেদের নয়, ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা, নৈতিকতা ও সহমর্মিতার বাণী পৌঁছে দেয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট