মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

লামায় শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রমে মহানামযজ্ঞ ও ধর্মসভা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলির আগা এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রমে তিন দিনব্যাপী শুভ অধিবাস, ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৪তম শুভ আবির্ভাব উপলক্ষে গত ১৮, ১৯ ও ২০ মে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রম সূত্রে জানা যায়, শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত স্মৃতি তীর্থ পরম পূর্ণ ভূমি শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রম প্রাঙ্গণে ঋষি ধ্বজা উত্তোলন, শুভ অধিবাস, গুরুপূজা, ধর্মসভা ও মহানামযজ্ঞের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ। সার্বিক পরিচালনায় ছিলেন শ্রীমৎ সত্য চৈতন্য ব্রহ্মচারী স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী স্বপন কান্তি পাল।

 

আয়োজকেরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।

 

তিন দিনব্যাপী এ আয়োজনে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ এক মহামিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews