মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

অদ্বৈত জয়ন্তী উপলক্ষে বাণীগ্রামে তিন দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুণ্যভূমি বাণীগ্রামে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ ধাম এ উপমহাদেশের আধ্যাত্মিক সাধক, সনাতনী সমাজের আলোকবর্তিকা ও শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ-এর ১২৩তম শুভ আবির্ভাব উৎসব ও অদ্বৈত জয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

গত ১৯ মে থেকে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় পর্বে পূজা-অর্চনা, আরতি, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।

 

অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী অন্নপূর্ণা দেবী-এর পূজা। এতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ অংশ নেন। সমগ্র অনুষ্ঠান পৌরহিত্য করেন শ্রীমৎ দেবদ্বীপ মিত্র চৌধুরী (পুরী)। তিনি তুলসীধামের মোহন্ত মহারাজ, ঋষিধামের অধিপতি এবং শ্রীশ্রী জগন্নাথ ধামের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ধর্মীয় এ মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews