বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরের নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

ফরিদপুর শহরের নীলটুলিস্থ সার্বজনীন কালী মন্দিরে শুরু হয়েছে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।” সত্য সনাতন টিভি

 

তিনি আরও বলেন, “আমি ফরিদপুরের মেয়ে। আপনাদের সহযোগিতা পেলে ঢাকার মতো আধুনিক শহর হিসেবে ফরিদপুর‌কে গড়ে তোলা সম্ভব হবে। সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি।”

 

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল জেলা। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাদল দত্ত, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক দত্ত, তাপস দত্ত, সুবোধ কর্মকার, রেজাউল করিম, দীপক আঢ্য, অরুণ দত্ত, রাম দত্ত, বাবুরাম কর্মকার, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, উৎপল দত্ত, শীতল কর্মকার ও পলাশ রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদর ‌উপজেলা বিএনপির ‌ সাধারণ সম্পাদক ‌ রঞ্জন চৌধুরী। ডাক্তার প্রকাশ‌ স্বরূপ অপু ‌পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত এবং ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ পূজা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews