মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

রামুতে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরির ২১তম তিরোধান দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের রামুর মধ্যম মেরংলোয়া শর্মা পাড়ায় অবস্থিত শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ মঠ ও মিশন প্রাঙ্গণে আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের চতুর্থ আচার্য যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ২১তম তিরোধান দিবস উপলক্ষে নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠান উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, মহতী ধর্মসভা ও সার্বজনীন শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীরা অংশ নেন।

 

বিশ্বশান্তি গীতাযজ্ঞে পৌরহিত্যের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের সীতাকুণ্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মঠ ও মিশনের মহারাজরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

ধর্মসভায় বক্তব্য দেন রামু মধ্যম মেরংলোয়া শর্মা পাড়া তিরোধান উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী সনজীবানন্দ গিরি। এছাড়া বক্তব্য দেন শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রতন শর্মা।

 

আয়োজকেরা জানান, তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচিতে দূরদূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মঠ প্রাঙ্গণ এক মহামিলনমেলায় পরিণত হয়। এতে রামুসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews