মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুর শহরের রথখোলা চৌধুরীবাড়ী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির কমিটির উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্ত্তন যজ্ঞ ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

 

আগামী ৩ জুন ২০২৬ বুধবার থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন ভোর ৫টা ৩০ মিনিটে শ্রীশ্রী বাবা লোকনাথের বাল্যভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে শহর পরিভ্রমণ ও মঙ্গলময় উষা র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে ওড়াকান্দিসহ বিভিন্ন এলাকার হরিবল দল অংশগ্রহণ করবে। সকাল ১০টা ১ মিনিট থেকে পূজা ও পুষ্পাঞ্জলী প্রদান অনুষ্ঠিত হবে।

 

একই দিন বেলা ২টা ৩০ মিনিটে শ্রীশ্রী লোকনাথ বাবার রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫টা ১ মিনিটে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ১ মিনিটে সন্ধ্যারতি ও প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। এতে পাঠক হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার শ্রী বিল্লমঙ্গল দেবনাথ। রাত ১২টা ১ মিনিটে মহানামযজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের আয়োজন করা হয়েছে।

 

পরদিন ৪ জুন বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত থেকে ৮ জুন সোমবার পর্যন্ত চলবে ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্ত্তন যজ্ঞ। এছাড়া ৯ জুন মঙ্গলবার অরুণোদয় থেকে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।

 

১০ জুন বুধবার অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, মহাপ্রভুর ভোগ আরতী কীর্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শ্রী প্রবিরেন্দ্র নাথ সাহা রায়, শ্রী সুভাষ চন্দ্র সাহা ও অ্যাডভোকেট শ্রী সন্তোষ কুমার বিশ্বাস। কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস, কার্যকরী সভাপতি পিন্টু কুমার সাহা এবং সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস জানান, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য দিবা ও রাত্রিকালীন প্রসাদের ব্যবস্থা থাকবে।

 

আয়োজকরা সকল বৈষ্ণব ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews