1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত বাগেরহাটের একটি দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কথা কাটাকাটির জেরে ঘর ছাড়ে, চার দিনেও মেলেনি খোঁজ জমিদার হাটে গোপাল জিউর মহোৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল হিন্দু ছাত্র মহাজোট সত্য ও প্রেমের বার্তা নিয়ে জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব ফরিদপুরে ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় নির্মল মালো নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার মহাপীঠ মা ভবানী মন্দির দর্শন ও পূজা দিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব

ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদন : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬ তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানমালা ০১ মে শুক্রবার শেষ হয়েছে। গত ২৪ এপ্রিল শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিনই ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও কীর্তন।

 

গতকাল ০১ মে শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকেই শ্রীধাম শ্রীঅঙ্গন এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের আগমনে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। সত্য সনাতন টিভি

 

শুধু ফরিদপুর শহর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য ভক্ত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাত গভীর হওয়া সত্ত্বেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাত প্রায় ০২টা ২০ মিনিটেও অনেক ভক্তকে প্রসাদ গ্রহণ ও কীর্তন উপভোগ করতে দেখা যায়।

 

উৎসবকে ঘিরে পার্শ্ববর্তী মহিম স্কুল মাঠে বসেছে মেলা। সেখানে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, এ বছর মেলায় বেচাকেনা বেশ ভালো হয়েছে।

 

অনুষ্ঠানের শেষ দিন আজ শনিবার প্রভু জগদ্বন্ধুসুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, উৎসবের পূর্ণাহুতি ও ফুলদোল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৭টায় একটি র‍্যালি বের করা হয়, যা শহর প্রদক্ষিণ শেষে আবার সূচনা স্থানে ফিরে আসবে। এই নগর কৃর্তন ও র‍্যালিতে কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করে। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরই এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে এবং এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশগ্রহণ করেন। ভক্তবৃন্দরা জানায় প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসবে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট